শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সরকারের প্রতি আহ্বান

দিরাইয়ে খেলাফত মজলিসের বিক্ষোভ, কালো আইন বাতিলের দাবি

ছবি: চেকপোস্ট

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিসের দিরাই উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

দিরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে এবং পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা ওয়ারিস উদ্দিন, সহসভাপতি মাওলানা আব্দুল খালিক, দিরাই উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শরীফ উদ্দীন ও পৌর শাখার সভাপতি মাওলানা এ.বি.এম নোমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অবিলম্বে ‘কুরআনবিরোধী কালো আইন’ বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা দাবি করেন, দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে।

বক্তারা বলেন, জনগণের এ রায় দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

#দিরাই #বিক্ষোভ_মিছিল #খেলাফত_মজলিস

চেকপোস্ট

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দিরাইয়ে খেলাফত মজলিসের বিক্ষোভ, কালো আইন বাতিলের দাবি

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিসের দিরাই উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

দিরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে এবং পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা ওয়ারিস উদ্দিন, সহসভাপতি মাওলানা আব্দুল খালিক, দিরাই উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শরীফ উদ্দীন ও পৌর শাখার সভাপতি মাওলানা এ.বি.এম নোমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অবিলম্বে ‘কুরআনবিরোধী কালো আইন’ বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা দাবি করেন, দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে।

বক্তারা বলেন, জনগণের এ রায় দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত