শুক্রবার, ১৯ জুন ২০২৬
চেকপোস্ট

মামুনুল হককে নিয়ে বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক-কে নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা।শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর জেলা মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতীয় সংসদে দেওয়া কিছু বক্তব্যে আল্লামা মামুনুল হককে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। তারা এসব বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আজিজুল হকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।বক্তারা বলেন, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কটূক্তি বা বিতর্কিত মন্তব্য পরিহার করে দায়িত্বশীল আচরণ করা উচিত। তারা মতপ্রকাশের ক্ষেত্রে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান।সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

মামুনুল হককে নিয়ে বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ