বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

কঠোর সংগ্রামে পাওয়া জীবন

তারকাখ্যাতি ছাড়তে নারাজ ববি, বিলাসী জীবনেই স্বস্তি

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি জানিয়েছেন, বহু সংগ্রাম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করা তারকাখ্যাতি ও বিলাসী জীবন তিনি কখনও স্বেচ্ছায় ছাড়তে চান না। তার ভাষায়, বর্তমান জীবনযাপনই তার কাছে স্বাভাবিক এবং সবচেয়ে স্বস্তির জায়গা।

সম্প্রতি এশিয়া পোস্টের বিশেষ ঈদ আয়োজন ‘এপি স্টার’ অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন ববি। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপিকা শান্তা জাহান জানতে চান, কখনও তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনযাপনের ইচ্ছা আছে কি না।

জবাবে ববি বলেন, আজকের অবস্থানে পৌঁছাতে তাকে পরিবার ও সামাজিক নানা বাধার সঙ্গে লড়াই করতে হয়েছে। তাই এত কষ্টে অর্জিত জীবন থেকে সরে যাওয়ার কোনো চিন্তা তার নেই।

বিলাসী জীবন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এই জীবনের জন্য আমি অনেক হার্ডওয়ার্ক করেছি, অনেক ফাইট করে এসেছি। তাই নিজের ইচ্ছায় এটি ছাড়ার প্রশ্নই আসে না।’ তিনি আরও জানান, এখনকার জীবনধারাই তার কাছে স্বাভাবিক এবং এটিই তার কমফোর্ট জোন।

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ইয়ামিন হক ববির। এরপর একাধিক অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তছনছ’ সিনেমায় মুন্না খানের বিপরীতে অভিনয় করেছেন ববি। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন।

#বিনোদনসংবাদ #ঢালিউড #ইয়ামিনহকববি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তারকাখ্যাতি ছাড়তে নারাজ ববি, বিলাসী জীবনেই স্বস্তি

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি জানিয়েছেন, বহু সংগ্রাম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করা তারকাখ্যাতি ও বিলাসী জীবন তিনি কখনও স্বেচ্ছায় ছাড়তে চান না। তার ভাষায়, বর্তমান জীবনযাপনই তার কাছে স্বাভাবিক এবং সবচেয়ে স্বস্তির জায়গা।

সম্প্রতি এশিয়া পোস্টের বিশেষ ঈদ আয়োজন ‘এপি স্টার’ অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন ববি। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপিকা শান্তা জাহান জানতে চান, কখনও তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনযাপনের ইচ্ছা আছে কি না।

জবাবে ববি বলেন, আজকের অবস্থানে পৌঁছাতে তাকে পরিবার ও সামাজিক নানা বাধার সঙ্গে লড়াই করতে হয়েছে। তাই এত কষ্টে অর্জিত জীবন থেকে সরে যাওয়ার কোনো চিন্তা তার নেই।

বিলাসী জীবন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এই জীবনের জন্য আমি অনেক হার্ডওয়ার্ক করেছি, অনেক ফাইট করে এসেছি। তাই নিজের ইচ্ছায় এটি ছাড়ার প্রশ্নই আসে না।’ তিনি আরও জানান, এখনকার জীবনধারাই তার কাছে স্বাভাবিক এবং এটিই তার কমফোর্ট জোন।

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ইয়ামিন হক ববির। এরপর একাধিক অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তছনছ’ সিনেমায় মুন্না খানের বিপরীতে অভিনয় করেছেন ববি। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত