২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের তরুণ সমন্বয়কদের ঘিরে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি। তবে ক্ষমতার কাছাকাছি এসে তাদের একটি অংশ সততা ও নৈতিকতার জায়গা থেকে সরে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে অংশ নিয়ে নিলোফার মনি বলেন, তরুণদের নেতৃত্বে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা ছিল। কিন্তু নতুন রাজনৈতিক দল এনসিপি প্রচলিত রাজনীতির বিকল্প ধারা তৈরি করার বদলে আপসের কৌশলে জড়িয়ে পড়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, দেশের প্রবীণ রাজনৈতিক নেতৃত্ব যেখানে কাঙ্ক্ষিত সংস্কার আনতে ব্যর্থ হয়েছে, সেখানে তরুণদের হাত ধরে বড় ধরনের পরিবর্তনের স্বপ্ন দেখেছিল মানুষ। কিন্তু নতুন প্রজন্মের নেতাদের মধ্যেও ক্ষমতার আকাঙ্ক্ষা প্রভাব ফেলেছে, যা হতাশার কারণ হয়েছে।
বিএনপি নেত্রী আরও বলেন, তরুণ রাজনীতিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত সততা, নীতি ও জনআস্থা ধরে রাখা। এ প্রসঙ্গে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত সততার উদাহরণ তুলে ধরে বলেন, সততা একজন নেতাকে দীর্ঘমেয়াদে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে।
নিলোফার মনি বলেন, দেশে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি শক্তিশালী বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক—এটাই তার প্রত্যাশা। তবে অনৈতিক আপস ও দ্বিমুখী রাজনৈতিক অবস্থান গণতন্ত্রকে আরও দুর্বল করে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬