ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে, বিজয়ে সাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আগামী ২ মে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।
বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম।
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে। নতুন কুঁড়ি স্পোর্টস-এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের সুযোগ তৈরি করা হবে।
আগামী ২ মে বিকেল ৩টায় জয়পুরহাট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন হবে এবং দেশব্যাপী একযোগে এই আয়োজনের শুভ সূচনা করা হবে। প্রতিযোগিতা চলবে ৯ মে পর্যন্ত।
প্রেস কনফারেন্সে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬