শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

যুক্ত হচ্ছে অতিরিক্ত ৩ ফ্লাইট

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। ছবি : সংগৃহীত

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত এ দুই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পরবর্তী সিদ্ধান্ত ও নতুন ফ্লাইটের সময়সূচি যথাসময়ে জানানো হবে।

বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ

জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীদের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতা বাড়ানো হয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করায় প্রতি ফ্লাইটে আসনসংখ্যা বেড়েছে ১৪৮টি।

জেদ্দা রুটে অতিরিক্ত ৩ ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

যাঁদের রিয়াদ বা দাম্মাম যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের ভ্রমণের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ বিজ্ঞপ্তি ও ফ্লাইটের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

#বিমানবাংলাদেশএয়ারলাইন্স #সৌদিআরবফ্লাইট #ঢাকাথেকেসৌদিআরব

চেকপোস্ট

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত এ দুই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পরবর্তী সিদ্ধান্ত ও নতুন ফ্লাইটের সময়সূচি যথাসময়ে জানানো হবে।

বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ

জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীদের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতা বাড়ানো হয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করায় প্রতি ফ্লাইটে আসনসংখ্যা বেড়েছে ১৪৮টি।

জেদ্দা রুটে অতিরিক্ত ৩ ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

যাঁদের রিয়াদ বা দাম্মাম যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের ভ্রমণের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ বিজ্ঞপ্তি ও ফ্লাইটের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত