প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
চেকপোস্ট নিউজ, ||
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত এ দুই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পরবর্তী সিদ্ধান্ত ও নতুন ফ্লাইটের সময়সূচি যথাসময়ে জানানো হবে।বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শজরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীদের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতা বাড়ানো হয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করায় প্রতি ফ্লাইটে আসনসংখ্যা বেড়েছে ১৪৮টি।জেদ্দা রুটে অতিরিক্ত ৩ ফ্লাইটবিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।যাঁদের রিয়াদ বা দাম্মাম যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের ভ্রমণের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ বিজ্ঞপ্তি ও ফ্লাইটের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত