শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার বাংলাদেশি যাত্রী!

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলা ও কার্যক্রম বন্ধের প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ও সংশ্লিষ্ট রুটের ১৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ২২ হাজার ৭২১ জন যাত্রী। সরাসরি ফ্লাইটের পাশাপাশি ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন সৌদি আরবগামী বহু প্রবাসী ও অন্যান্য যাত্রী।শুক্রবার (৩০ অক্টোবর) রাতে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানান।তিনি বলেন, সৌদি আরবে বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধ থাকায় সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের ২২ হাজার ৭২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।যেসব এয়ারলাইনসের ফ্লাইট বাতিলপ্রাপ্ত তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৫টি ফ্লাইট বাতিল হয়েছে।অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে ইন্ডিগো এয়ারলাইনসের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।ফ্লাইট বাতিলের কারণে অনেক যাত্রীকে যাত্রা স্থগিত করতে হচ্ছে। বিশেষ করে সৌদি আরবে কর্মস্থলে ফেরা প্রবাসী, ছুটিতে দেশে আসা কর্মী এবং ট্রানজিটের মাধ্যমে গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েছেন অনিশ্চয়তায়।রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহতএদিকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা এ হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।হামলায় বগুড়ার শাজাহানপুরের মো. শাহেদ আহমেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।সব মিলিয়ে সৌদি আরবের বিমানবন্দরকেন্দ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে বাংলাদেশের আকাশপথে বড় ধরনের প্রভাব পড়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে সৌদি আরবগামী হাজারো যাত্রীর ভোগান্তি আরও বাড়তে পারে।

সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার বাংলাদেশি যাত্রী!