সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

সমাপনীতে ফ্রান্স তারকাকে আনার উদ্যোগ

ঢাকায় আসছেন এমবাপ্পে? গোল্ডকাপ ঘিরে সরকারের বড় পরিকল্পনা

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের। ছবি : ফিফা

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের অধিনায়ক ও বিশ্বখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির সভা শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ পরিকল্পনার কথা জানান। তবে এমবাপ্পের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে কি না বা তার সম্মতি পাওয়া গেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সভায় জানানো হয়, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে বড় পরিসরে আয়োজন করা হবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে প্রতিযোগিতা গড়াবে জেলা ও জাতীয় পর্যায়ে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলায় একাধিক মাঠে একযোগে ম্যাচ আয়োজন করা হবে, যাতে বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিতে পারে এবং মাঠপর্যায়ে ফুটবলের উৎসব তৈরি হয়।

প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দল গঠনের আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান দল গঠনে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিতের বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

খেলার আয়োজনের জন্য উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা এবং শিক্ষা বোর্ডগুলোর তহবিল ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি মাঠ সংস্কার ও ভেন্যু ব্যবস্থাপনার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে ইতিহাস গড়া এই তারকাকে ঢাকায় আনা গেলে গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠান দেশের ফুটবলে স্মরণীয় আয়োজন হয়ে উঠতে পারে।

তবে এমবাপ্পেকে আনার বিষয়টি এখনো পরিকল্পনা পর্যায়েই রয়েছে।

#গোল্ডকাপ #বাংলাদেশফুটবল #এমবাপ্পে

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ঢাকায় আসছেন এমবাপ্পে? গোল্ডকাপ ঘিরে সরকারের বড় পরিকল্পনা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের অধিনায়ক ও বিশ্বখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির সভা শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ পরিকল্পনার কথা জানান। তবে এমবাপ্পের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে কি না বা তার সম্মতি পাওয়া গেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সভায় জানানো হয়, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে বড় পরিসরে আয়োজন করা হবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে প্রতিযোগিতা গড়াবে জেলা ও জাতীয় পর্যায়ে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলায় একাধিক মাঠে একযোগে ম্যাচ আয়োজন করা হবে, যাতে বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিতে পারে এবং মাঠপর্যায়ে ফুটবলের উৎসব তৈরি হয়।

প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দল গঠনের আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান দল গঠনে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিতের বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

খেলার আয়োজনের জন্য উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা এবং শিক্ষা বোর্ডগুলোর তহবিল ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি মাঠ সংস্কার ও ভেন্যু ব্যবস্থাপনার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে ইতিহাস গড়া এই তারকাকে ঢাকায় আনা গেলে গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠান দেশের ফুটবলে স্মরণীয় আয়োজন হয়ে উঠতে পারে।

তবে এমবাপ্পেকে আনার বিষয়টি এখনো পরিকল্পনা পর্যায়েই রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত