সোমবার, ১২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

লিটারপ্রতি বাড়ল ২০ টাকা

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল, সোমবার থেকে কার্যকর

বিভিন্ন ধরনের জ্বালানি তেল। ছবি : সংগৃহীত

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

সরকারের নির্ধারিত মূল্য কাঠামো অনুযায়ী, লিটারপ্রতি এক্স-রিফাইনারি মূল্য (কর-উত্তর) ধরা হয়েছে—ডিজেল ১২৩ দশমিক ৫৮ টাকা, কেরোসিন ১৪৩ দশমিক ৭৮ টাকা, অকটেন ১৪৯ দশমিক ৭৮ টাকা এবং পেট্রোল ১৪৪ দশমিক ৯৯ টাকা।

এর সঙ্গে ব্যবসায়ী পর্যায়ের মূসক, বকেয়া শুল্ক পরিশোধ, বিপণন কোম্পানির মার্জিন, পরিবহন ভাড়া এবং ডিলার বা এজেন্টদের কমিশন যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ের চূড়ান্ত খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের বাইরে সড়কপথে ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত পরিবহন ভাড়া প্রযোজ্য হবে।

নতুন দাম এক নজরে

  • ডিজেল: ১১৫ → ১৩৫ টাকা
  • কেরোসিন: ১৩৫ → ১৫৫ টাকা
  • অকটেন: ১৪৫ → ১৬৫ টাকা
  • পেট্রোল: ১৪০ → ১৬০ টাকা

#জ্বালানিতেলেরদাম #পেট্রোলেরদাম #ডিজেলেরদাম

চেকপোস্ট

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম বাড়ল, সোমবার থেকে কার্যকর

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

সরকারের নির্ধারিত মূল্য কাঠামো অনুযায়ী, লিটারপ্রতি এক্স-রিফাইনারি মূল্য (কর-উত্তর) ধরা হয়েছে—ডিজেল ১২৩ দশমিক ৫৮ টাকা, কেরোসিন ১৪৩ দশমিক ৭৮ টাকা, অকটেন ১৪৯ দশমিক ৭৮ টাকা এবং পেট্রোল ১৪৪ দশমিক ৯৯ টাকা।

এর সঙ্গে ব্যবসায়ী পর্যায়ের মূসক, বকেয়া শুল্ক পরিশোধ, বিপণন কোম্পানির মার্জিন, পরিবহন ভাড়া এবং ডিলার বা এজেন্টদের কমিশন যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ের চূড়ান্ত খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের বাইরে সড়কপথে ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত পরিবহন ভাড়া প্রযোজ্য হবে।

নতুন দাম এক নজরে

  • ডিজেল: ১১৫ → ১৩৫ টাকা
  • কেরোসিন: ১৩৫ → ১৫৫ টাকা
  • অকটেন: ১৪৫ → ১৬৫ টাকা
  • পেট্রোল: ১৪০ → ১৬০ টাকা

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত