রোববার, ১৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদক আইনে মামলা

ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত অভিযানে ২০ পিস ইয়াবাসহ কুতুব আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রেলবাগান হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া কুতুব আলী ওই এলাকার মৃত মঞ্জুর আলী ও মৃত মরিয়ম বিবির ছেলে।

ডিএনসির জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রেলবাগান হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্তের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

#চাঁপাইনবাবগঞ্জ #ডিএনসি #ইয়াবা_বিরোধী_অভিযান

চেকপোস্ট

রোববার, ১৯ জুলাই ২০২৬

ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত অভিযানে ২০ পিস ইয়াবাসহ কুতুব আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রেলবাগান হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া কুতুব আলী ওই এলাকার মৃত মঞ্জুর আলী ও মৃত মরিয়ম বিবির ছেলে।

ডিএনসির জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রেলবাগান হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্তের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত