বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজন

টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে রচনা-আবৃত্তি-চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি: চেকপোস্ট

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং জাতীয় চেতনাকে সৃজনশীলভাবে তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের চলমান কার্যক্রমের কথা উল্লেখ করে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, ইতিহাসচর্চা এবং সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া #জুলাইগণঅভ্যুত্থান

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে রচনা-আবৃত্তি-চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং জাতীয় চেতনাকে সৃজনশীলভাবে তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের চলমান কার্যক্রমের কথা উল্লেখ করে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, ইতিহাসচর্চা এবং সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত