বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

২.৮ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান, ৭২ পিস জাল জব্দ

ছবি : চেকপোস্ট

দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

বুধবার (১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া খাল এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ১ হাজার ৪৪০ মিটার দৈর্ঘ্যের ৭২ পিস অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

পরে উদ্ধার করা জালগুলো ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

অভিযানে টুঙ্গিপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাঁশবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদ হোসেন ও অন্যান্য পুলিশ সদস্যরা।

জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, প্রজনন মৌসুমে এক শ্রেণির অসাধু ব্যক্তি খাল-বিল ও জলাশয়ে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে দেশীয় মাছ আহরণ করছে, যা জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশীয় মাছের প্রজনন, প্রাকৃতিক ভারসাম্য ও জলজ সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে মৎস্য বিভাগের নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া #মৎস্যঅভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান, ৭২ পিস জাল জব্দ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

বুধবার (১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া খাল এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ১ হাজার ৪৪০ মিটার দৈর্ঘ্যের ৭২ পিস অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

পরে উদ্ধার করা জালগুলো ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

অভিযানে টুঙ্গিপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাঁশবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদ হোসেন ও অন্যান্য পুলিশ সদস্যরা।

জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, প্রজনন মৌসুমে এক শ্রেণির অসাধু ব্যক্তি খাল-বিল ও জলাশয়ে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে দেশীয় মাছ আহরণ করছে, যা জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশীয় মাছের প্রজনন, প্রাকৃতিক ভারসাম্য ও জলজ সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে মৎস্য বিভাগের নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত