শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ছিনতাইয়ের অভিযোগ স্থানীয়দের

ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী মধুমতী সেতু থেকে খালেক বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে আগাছা ও ঝোপঝাড়ে ঢেকে আছে। এতে সড়কের সৌন্দর্য ও দৃশ্যমানতা নষ্ট হওয়ার পাশাপাশি পথচারী ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে ঘন ঝোপঝাড়ের কারণে দিনের বেলাতেও কয়েকটি স্থান নির্জন ও আড়ালযুক্ত হয়ে পড়েছে। এসব জায়গায় মাদকসেবন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে বলেও অভিযোগ করেছেন তারা। সন্ধ্যার পর পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা।

সড়কসংলগ্ন এলাকার বাসিন্দা মো. নাজিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ঝোপঝাড় পরিষ্কার না করায় সড়কের পরিবেশ আগের মতো নেই। কিছু উচ্ছৃঙ্খল যুবক এসব জঙ্গলের আড়ালকে অপকর্মের সুযোগ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

মধুমতী ভাসমান রেস্টুরেন্টের মালিক মাইনুল ইসলাম জানান, সন্ধ্যার পর রেস্টুরেন্টে আসা অতিথিদের নিরাপত্তা নিয়ে তাদের বাড়তি সতর্ক থাকতে হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ায় অভিযুক্তদের শনাক্ত বা আটক করা কঠিন হয়ে পড়ে বলেও জানান তিনি।

স্থানীয়দের মতে, সড়কের দুই পাশে নিয়মিত আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করা হলে দৃশ্যমানতা বাড়বে এবং অপরাধীদের লুকিয়ে থাকার সুযোগ কমবে। বিশেষ করে সন্ধ্যার পর নারী, শিশু ও বয়স্কদের চলাচলে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী সড়কের গুরুত্বপূর্ণ ও নির্জন অংশে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল বাড়ানোরও দাবি জানিয়েছেন। তাদের মতে, পরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি পুলিশের নজরদারি জোরদার করা গেলে অপরাধের ঝুঁকি কমানো সম্ভব।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বলেন, সড়কটির বর্তমান পরিস্থিতির কথা তিনি জানতে পেরেছেন। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা অপসারণের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

#গোপালগঞ্জ #টুঙ্গিপাড়া #নিরাপত্তা

চেকপোস্ট

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত