বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর

ঝুঁকিপূর্ণ সাঁকোতে চলছে মেলান্দহ- মাদারগঞ্জের যোগাযোগ: কবে ঘুচবে শাহিন বাজারের এই জনদুর্ভোগ?

ঝুঁকিপূর্ণ সাঁকো। ছবি : চেকপোস্ট

জামালপুরের মেলান্দহ উপজেলার গুরুত্বপূর্ণ মেলান্দহ-মাদারগঞ্জ সড়কের শাহিন বাজার এলাকায় ব্রিজের সংযোগ সড়ক ভেঙে দীর্ঘদিন ধরে চরম যোগাযোগ সংকট সৃষ্টি হয়েছে। বারবার কাঠের সাঁকো নির্মাণ করে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও বর্তমানে সেটিও নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শাহিন বাজার এলাকায় ব্রিজের গোড়ার সংযোগ সড়কটি ভেঙে যায়। এতে ওই পথে যান চলাচল ব্যাহত হলে স্থানীয় জনগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়। কিছুদিন পর সেটিও ভেঙে গেলে নতুন করে বিপাকে পড়েন এলাকাবাসী।

পরবর্তীতে স্থানীয় গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যানের যৌথ সহযোগিতায় সেখানে আরেকটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে সেই সাঁকোটিও নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

অ্যাম্বুলেন্স চলাচলও বন্ধ, বাড়ছে ভোগান্তি

দীর্ঘদিন ধরে মেলান্দহ-মাদারগঞ্জের গুরুত্বপূর্ণ এই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকিপূর্ণ সাঁকোর কারণে ট্রাক, বাসসহ জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল করতে পারছে না।

এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন থেকে শুরু করে জরুরি চিকিৎসাসেবা গ্রহণেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থায়ী সংস্কারের দাবি এলাকাবাসীর

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, বারবার অস্থায়ী কাঠের সাঁকো নির্মাণ করে সমস্যার সমাধান হচ্ছে না। এতে জনদুর্ভোগ কমার পরিবর্তে ঝুঁকি আরও বাড়ছে।

তাদের দাবি, জোড়াতালি দিয়ে সাঁকো নির্মাণ না করে দ্রুত ব্রিজের গোড়ার ক্ষতিগ্রস্ত সংযোগ সড়কটি স্থায়ীভাবে সংস্কার করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

CBRI-2 প্রকল্পে সংস্কারের আশ্বাস

এ বিষয়ে মেলান্দহ উপজেলার নবনিযুক্ত উপজেলা প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্রিজের গোড়া সংস্কারের বিষয়টি CBRI-2 প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আশ্বস্ত করে বলেন, প্রকল্পটি অনুমোদিত হলেই দ্রুত প্রয়োজনীয় নির্মাণকাজ শুরু করা হবে। পাশাপাশি অন্য কোনো প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়নের সুযোগ থাকলে উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

এলাকাবাসীর অপেক্ষা স্থায়ী সমাধানের

দীর্ঘদিনের এই যোগাযোগ সংকটের কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি এলাকার মানুষকে। বিশেষ করে রোগী পরিবহন ও জরুরি যাতায়াত নিয়ে উদ্বেগ বাড়ছে।

এখন এলাকাবাসীর একটাই প্রত্যাশা অস্থায়ী সাঁকোর পরিবর্তে দ্রুত স্থায়ী নির্মাণকাজ শুরু করে মেলান্দহ-মাদারগঞ্জ সড়কে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনা হোক।

#মাদারগঞ্জ #মেলান্দহ #শাহিনবাজার

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ঝুঁকিপূর্ণ সাঁকোতে চলছে মেলান্দহ- মাদারগঞ্জের যোগাযোগ: কবে ঘুচবে শাহিন বাজারের এই জনদুর্ভোগ?

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত