সোমবার, ১২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জমে থাকা পানি অপসারণের আহ্বান

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

ছবি : চেকপোস্ট

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান নিজ হাতে কোদাল নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, জেলা কৃষকদলের সদস্যসচিব মঞ্জুরে মওলা পলাশসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানান তারা।

কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ কার্যালয় ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও সক্রিয়ভাবে অংশ নেন।

পরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের চেক প্রকল্প সভাপতিদের হাতে তুলে দেন জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান।

#জয়পুরহাট #ডেঙ্গুপ্রতিরোধ #পরিচ্ছন্নতাঅভিযান

চেকপোস্ট

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান নিজ হাতে কোদাল নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, জেলা কৃষকদলের সদস্যসচিব মঞ্জুরে মওলা পলাশসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানান তারা।

কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ কার্যালয় ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও সক্রিয়ভাবে অংশ নেন।

পরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের চেক প্রকল্প সভাপতিদের হাতে তুলে দেন জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত