মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

আজই হতে পারে ভাড়ার প্রজ্ঞাপন

জ্বালানি তেলের পর বাড়ল বাসভাড়া, কিলোমিটারে ১৭ পয়সা

রাজধানীতে গণপরিবহনের দৃশ্য। ছবি: বিবিসি বাংলা

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার দেশের সব ধরনের বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য (এমপি) শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, সরকারি হিসাবে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, মেট্রোপলিটন ও জেলা—সব এলাকাতেই নতুন ভাড়া কার্যকর হবে। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

শিমুল বিশ্বাস আরও বলেন, ভাড়া এক পয়সা বাড়লেও সেটি জনগণের ওপর বাড়তি চাপ। সিদ্ধান্ত হওয়ার আগেই কোনো পরিবহন মালিক ভাড়া বাড়িয়ে থাকলে মালিক সমিতি ও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছিল। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

নতুন দামে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা ও অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

#বাসভাড়া #বাংলাদেশ #জ্বালানিতেলেরদাম

চেকপোস্ট

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের পর বাড়ল বাসভাড়া, কিলোমিটারে ১৭ পয়সা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত