মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

নিম্ন-মধ্যবিত্তের ওপর চাপের আশঙ্কা

জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি জমিয়তের

জমিয়তে উলামায়ে ইসলামের খাস কমিটির বৈঠকে নেতারা। সোমবার রাজধানীর মিরপুরে। ছবি: প্রেস উইং

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায় জমিয়তে উলামায়ে ইসলামের খাস কমিটির বৈঠকে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

বৈঠকে জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি ও পরোক্ষ প্রভাব দেশের মানুষের ওপর পড়ে। তেলের দাম বাড়লে পরিবহন ব্যয়, পণ্য পরিবহন ও উৎপাদন খরচও বাড়ে। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে তারা উল্লেখ করেন।

তাদের ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি হবে।

বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর মূল্যবৃদ্ধির প্রভাব বেশি পড়তে পারে উল্লেখ করে জমিয়তের নেতারা দ্রুত বর্ধিত মূল্য প্রত্যাহারের মাধ্যমে জনসাধারণকে স্বস্তি দেওয়ার দাবি জানান।

#জ্বালানিতেল #দ্রব্যমূল্য #জমিয়ত

চেকপোস্ট

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি জমিয়তের

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায় জমিয়তে উলামায়ে ইসলামের খাস কমিটির বৈঠকে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

বৈঠকে জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি ও পরোক্ষ প্রভাব দেশের মানুষের ওপর পড়ে। তেলের দাম বাড়লে পরিবহন ব্যয়, পণ্য পরিবহন ও উৎপাদন খরচও বাড়ে। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে তারা উল্লেখ করেন।

তাদের ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি হবে।

বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর মূল্যবৃদ্ধির প্রভাব বেশি পড়তে পারে উল্লেখ করে জমিয়তের নেতারা দ্রুত বর্ধিত মূল্য প্রত্যাহারের মাধ্যমে জনসাধারণকে স্বস্তি দেওয়ার দাবি জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত