মূল পাতা

রাজনীতি

‘আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের বিষয়টি বিবেচনায় নেওয়ার সময় এসেছে’

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬
‘আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের বিষয়টি বিবেচনায় নেওয়ার সময় এসেছে’

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, সংবিধান সংশোধনের সময় আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়টি নতুন করে বিবেচনার সময় এসেছে। প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের দিনের পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা ও থানায় অগ্নিসংযোগের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তবে এসব কর্মকাণ্ডে কোনো লাভ হবে না।

সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রে বিশ্বাসী। আগের সরকারের মতো গুম, হত্যা ও গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। এ কারণে বিভিন্ন পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে।

কোনো এলাকার মানুষ সেখানে থানা, সরকারি দপ্তর বা উন্নয়ন কর্মকাণ্ড না চাইলে সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেও জানান প্রতিমন্ত্রী। স্থানীয় জনগণের চাহিদার ওপরই এসব বিষয় নির্ভর করবে।

আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, অতীতে অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে দলটি দেশে অরাজকতা সৃষ্টি করেছিল। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে দলটি আবারও নিজেদের সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করেছে।

তিনি আরও বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সঠিক ও যৌক্তিক ছিল বলে সাম্প্রতিক ঘটনাগুলোতে প্রমাণিত হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

‘আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের বিষয়টি বিবেচনায় নেওয়ার সময় এসেছে’
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২২ নভেম্বর ২০২৬


‘আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের বিষয়টি বিবেচনায় নেওয়ার সময় এসেছে’

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, সংবিধান সংশোধনের সময় আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়টি নতুন করে বিবেচনার সময় এসেছে। প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের দিনের পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা ও থানায় অগ্নিসংযোগের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তবে এসব কর্মকাণ্ডে কোনো লাভ হবে না।

সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রে বিশ্বাসী। আগের সরকারের মতো গুম, হত্যা ও গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। এ কারণে বিভিন্ন পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে।

কোনো এলাকার মানুষ সেখানে থানা, সরকারি দপ্তর বা উন্নয়ন কর্মকাণ্ড না চাইলে সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেও জানান প্রতিমন্ত্রী। স্থানীয় জনগণের চাহিদার ওপরই এসব বিষয় নির্ভর করবে।

আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, অতীতে অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে দলটি দেশে অরাজকতা সৃষ্টি করেছিল। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে দলটি আবারও নিজেদের সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করেছে।

তিনি আরও বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সঠিক ও যৌক্তিক ছিল বলে সাম্প্রতিক ঘটনাগুলোতে প্রমাণিত হয়েছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত