সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযানে পুলিশের সাফল্য

জামালপুরে ৫০০ টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

ছবি : চেকপোস্ট

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের খড়খড়িয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সোহাগ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ

রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৫টার দিকে রানাগাছা ইউনিয়নের খড়খড়িয়া নয়াপাড়া ব্র্যাক এনজিও অফিস রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার সোহাগ মিয়া ওই এলাকার বাসিন্দা। তিনি মো. ফজলুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় শহিদ চেয়ারম্যানের ভাড়াটিয়া হিসেবে থাকা সোহাগ মিয়ার ভাড়া করা তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি লাল রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে ৫০টি টাপেন্টাডল ট্যাবলেটের স্ট্রিপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রতিটি স্ট্রিপে ১০টি করে মোট ৫০০টি Tapal-100 লেবেলযুক্ত Tapentadol ট্যাবলেট পাওয়া যায়। স্ট্রিপসহ এসব ট্যাবলেটের ওজন প্রায় ২০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

#মাদকবিরোধীঅভিযান #জামালপুর #টাপেন্টাডল উদ্ধার

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জামালপুরে ৫০০ টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের খড়খড়িয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সোহাগ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ

রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৫টার দিকে রানাগাছা ইউনিয়নের খড়খড়িয়া নয়াপাড়া ব্র্যাক এনজিও অফিস রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার সোহাগ মিয়া ওই এলাকার বাসিন্দা। তিনি মো. ফজলুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় শহিদ চেয়ারম্যানের ভাড়াটিয়া হিসেবে থাকা সোহাগ মিয়ার ভাড়া করা তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি লাল রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে ৫০টি টাপেন্টাডল ট্যাবলেটের স্ট্রিপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রতিটি স্ট্রিপে ১০টি করে মোট ৫০০টি Tapal-100 লেবেলযুক্ত Tapentadol ট্যাবলেট পাওয়া যায়। স্ট্রিপসহ এসব ট্যাবলেটের ওজন প্রায় ২০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত