সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শৃঙ্খলার নির্দেশনা

জামালপুরে পুলিশ সুপারের নেতৃত্বে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

জামালপুর জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ৯টায় জামালপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মাকসুদুল হাসান।

পরে পুলিশ লাইন্স ব্যারাকে অফিসার ও ফোর্সের কিট সামগ্রী পরিদর্শন করেন পুলিশ সুপার। পরিদর্শন শেষে তিনি কিট ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের ড্রেস রোল অনুসরণ করে সঠিক পোশাক পরিধান, কিট সামগ্রী যথাযথভাবে সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সুশৃঙ্খল জীবনযাপনের নির্দেশনা দেন।

তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপারগণসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Image

#মাস্টার_প্যারেড #জামালপুর_পুলিশ #জেলা_পুলিশ_সংবাদ

চেকপোস্ট

সোমবার, ২৭ জুলাই ২০২৬

জামালপুরে পুলিশ সুপারের নেতৃত্বে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

জামালপুর জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ৯টায় জামালপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মাকসুদুল হাসান।

পরে পুলিশ লাইন্স ব্যারাকে অফিসার ও ফোর্সের কিট সামগ্রী পরিদর্শন করেন পুলিশ সুপার। পরিদর্শন শেষে তিনি কিট ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের ড্রেস রোল অনুসরণ করে সঠিক পোশাক পরিধান, কিট সামগ্রী যথাযথভাবে সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সুশৃঙ্খল জীবনযাপনের নির্দেশনা দেন।

তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপারগণসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত