মঙ্গলবার, ১৯ মে ২০২৬
চেকপোস্ট

রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, নেতৃত্বে এসপি রকিব

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) সকালে রাঙ্গামাটি পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর এ আয়োজনে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয়। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্ন আউট ও পেশাগত দক্ষতার ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ তারেক সেকান্দার। তাঁর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ০৯টি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে প্যারেডে অংশ নেয়।পরে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা ও কীট প্যারেড পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলা পুলিশের নিয়মিত প্রশিক্ষণ ও শৃঙ্খলা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্যারেড সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, নেতৃত্বে এসপি রকিব