সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

জামালপুরে পুলিশ সুপারের নেতৃত্বে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

জামালপুর জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ৯টায় জামালপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ আয়োজন অনুষ্ঠিত হয়।প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মাকসুদুল হাসান।পরে পুলিশ লাইন্স ব্যারাকে অফিসার ও ফোর্সের কিট সামগ্রী পরিদর্শন করেন পুলিশ সুপার। পরিদর্শন শেষে তিনি কিট ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের ড্রেস রোল অনুসরণ করে সঠিক পোশাক পরিধান, কিট সামগ্রী যথাযথভাবে সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সুশৃঙ্খল জীবনযাপনের নির্দেশনা দেন।তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপারগণসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জামালপুরে পুলিশ সুপারের নেতৃত্বে মাস্টার প্যারেড অনুষ্ঠিত