জামালপুরে তারেক রহমান যুব পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক জেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান।
শনিবার (২৫ জুলাই) জামালপুর শহরের পানির ট্যাংকি সংলগ্ন সড়কের ফুটপাতের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হাসান খান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট লিন্টু ভৌমিক, শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রানা, ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাকিবুল ইসলাম আজাদ, জেলা যুবদল নেতা শাহীন মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ শিপু, জিয়া সাইবার ফোর্স সদর থানা দক্ষিণ শাখার সভাপতি সানোয়ার হোসেন সানু, জেলা শাখার প্রচার সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সিফাত খান, ছাত্রদল নেতা সিয়াম সঞ্জয়সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ শেষে নেতারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ জামালপুর গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।
তারা বলেন, গ্রীন জামালপুর, ক্লিন জামালপুর সবুজে ঘেরা হোক আমাদের প্রিয় শহর।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬