রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

জামালপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এম শুভ পাঠান

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালপুর পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবদল নেতা ও জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগের মহিমায় উজ্জ্বল। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির মাধ্যমে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে মহান আল্লাহ যেন সবার কোরবানি কবুল করেন সেই দোয়া করেন।তিনি আরও বলেন, আগামী দিনে জামালপুর পৌরসভাকে আধুনিক, জলাবদ্ধতা, মাদক ও সন্ত্রাসমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক বাতি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সকল সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।এম শুভ পাঠান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একটি সমৃদ্ধ ও আধুনিক জামালপুর গড়তে তিনি আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন কামনা করছেন।

জামালপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এম শুভ পাঠান