জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে জামালপুরে সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)। শুক্রবার (৩ জুলাই) বিকেলে শহরের দয়াময়ী মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
আয়োজকরা জানান, দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন বক্তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সাবেক সহ-সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিলোফার চৌধুরী মনি, এমপি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম নীলু, সড়ক পরিবহন শ্রমিক দলের নেতৃবৃন্দ, জেলা ছাত্রদলের নেতারা, তারেক রহমান যুব পরিষদ এবং জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দয়াময়ী মোড়ের সাংস্কৃতিক পল্লীতে আনুষ্ঠানিকভাবে সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিলোফার চৌধুরী মনি বলেন, প্রত্যেক মানুষ অন্তত দুটি করে গাছ লাগান। একটি পরিবারে চারজন সদস্য থাকলে তারা আটটি গাছ রোপণ করুন। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, ফল দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলবে।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬