জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) গণিত বিভাগের উদ্যোগে আয়োজিত অন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর গ্রুপ পর্ব শেষ হয়েছে। গ্রুপ পর্ব শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ৪টি ব্যাচ।
সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে গণিত বিভাগের ৪র্থ থেকে ৮ম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের। তবে ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান এবং শরীর চর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদা।
ড. সৈয়দ নাজমুল হুদা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও দলগত মনোভাব বৃদ্ধি পায়। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।
গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন নেতৃত্বের গুণাবলি, সৌহার্দ্য ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক।
টুর্নামেন্টে গণিত বিভাগের ৫টি দল অংশ নেয়। প্রতিটি ম্যাচ ২০ মিনিটের দুই অর্ধে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মোট পাঁচটি ম্যাচে শিক্ষার্থীদের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
গ্রুপ পর্বের ফলাফল:
৫ম ব্যাচ ০-২ ৬ষ্ঠ ব্যাচ
গোল: আফ্রিদি ও হিমেল (৬ষ্ঠ ব্যাচ)
৪র্থ ব্যাচ ১-১ ৮ম ব্যাচ
গোল: সিয়াম (৪র্থ ব্যাচ), জুবায়ের (৮ম ব্যাচ)
৬ষ্ঠ ব্যাচ ১-৩ ৭ম ব্যাচ
গোল: মোকাররম (৬ষ্ঠ ব্যাচ), রিফাত, মুস্তাকিম ও ফয়সাল (৭ম ব্যাচ)
৫ম ব্যাচ ২-২ ৮ম ব্যাচ
গোল: যাকির ও মুরাদ (৫ম ব্যাচ), জুবায়ের ও মিলন (৮ম ব্যাচ)
৪র্থ ব্যাচ ০-০ ৭ম ব্যাচ
গ্রুপ পর্ব শেষে ৭ম ব্যাচ ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ৬ষ্ঠ ব্যাচ ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, ৮ম ও ৪র্থ ব্যাচ সমান ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। ৫ম ব্যাচ ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
আগামীকাল (২৮ জুলাই) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ৪র্থ ও ৭ম ব্যাচ এবং দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ৬ষ্ঠ ও ৮ম ব্যাচ।
টুর্নামেন্ট আয়োজন ও পুরস্কার ব্যবস্থাপনায় গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল এবং ড. সৈয়দ নাজমুল হুদা সহযোগিতা করেন। গণিত বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীরা পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬