বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিরাপদ সড়ক গড়ার প্রত্যয়

চালক-পথচারীর সচেতনতা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিতের তাগিদ

ছবি : চেকপোস্ট

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝালকাঠি সার্কেলের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরে র‍্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুজীবুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু এবং বিআরটিএ ঝালকাঠি সার্কেলের সহকারী পরিচালক মাহফুজ আহম্মেদসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, পথচারী, পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সড়ক দুর্ঘটনা কমাতে আইন মেনে চলা ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সম্মিলিতভাবে নিরাপদ সড়ক নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

#ঝালকাঠি #নিরাপদসড়ক #জাতীয়নিরাপদসড়কদিবস

চেকপোস্ট

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চালক-পথচারীর সচেতনতা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিতের তাগিদ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝালকাঠি সার্কেলের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরে র‍্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুজীবুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু এবং বিআরটিএ ঝালকাঠি সার্কেলের সহকারী পরিচালক মাহফুজ আহম্মেদসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, পথচারী, পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সড়ক দুর্ঘটনা কমাতে আইন মেনে চলা ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সম্মিলিতভাবে নিরাপদ সড়ক নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত