মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঈদ সামনে রেখে বিজিবির কঠোর নজরদারি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় অভিযান, গরু ও মদ জব্দ

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি।

সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ৫৩ বিজিবি আওতাধীন একাধিক সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানগুলো পরিচালিত হয় মনোহরপুর, মাসুদপুর, জহুরপুর, বাখেরআলী, ফরিদপুর ও মনাকষা বিওপি এলাকায়।

এর মধ্যে শিবগঞ্জের মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা। এছাড়া বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

চলতি মে মাসে এখন পর্যন্ত ৫৩ বিজিবি মোট ৩৩টি গরু ও ৯৮ বোতল মদ জব্দ করেছে, যার মোট বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু ও মাদক চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

#বিজিবি #চাঁপাইনবাবগঞ্জ #সীমান্তঅভিযান

চেকপোস্ট

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় অভিযান, গরু ও মদ জব্দ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি।

সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ৫৩ বিজিবি আওতাধীন একাধিক সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানগুলো পরিচালিত হয় মনোহরপুর, মাসুদপুর, জহুরপুর, বাখেরআলী, ফরিদপুর ও মনাকষা বিওপি এলাকায়।

এর মধ্যে শিবগঞ্জের মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা। এছাড়া বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

চলতি মে মাসে এখন পর্যন্ত ৫৩ বিজিবি মোট ৩৩টি গরু ও ৯৮ বোতল মদ জব্দ করেছে, যার মোট বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু ও মাদক চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত