শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সীমান্তে ১২ জনকে ঠেলে পাঠানোর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে ১২ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চকপাড়া বিওপির বিপরীতে ভারতের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ ১২ জন নারী-পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একই সঙ্গে শত শত গ্রামবাসীও সীমান্ত এলাকায় অবস্থান নেন। এতে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবি জানায়, অভিযানের সময় বিএসএফ সীমান্তের বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে দেয়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে প্রায় ৬০০ গজ দূরে অবস্থান করছিলেন।

ঘটনার পর বিজিবি স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করে। পরে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ ওই ১২ জনকে নিজস্ব যানবাহনে করে ভারতের মালদার একটি হোল্ডিং সেন্টারে নিয়ে যায়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

#বিজিবি #চাঁপাইনবাবগঞ্জ #বিএসএফ

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে ১২ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চকপাড়া বিওপির বিপরীতে ভারতের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ ১২ জন নারী-পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একই সঙ্গে শত শত গ্রামবাসীও সীমান্ত এলাকায় অবস্থান নেন। এতে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবি জানায়, অভিযানের সময় বিএসএফ সীমান্তের বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে দেয়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে প্রায় ৬০০ গজ দূরে অবস্থান করছিলেন।

ঘটনার পর বিজিবি স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করে। পরে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ ওই ১২ জনকে নিজস্ব যানবাহনে করে ভারতের মালদার একটি হোল্ডিং সেন্টারে নিয়ে যায়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত