পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও সহজলভ্য করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ আনুষ্ঠানিকভাবে এ ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, নতুন এই ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা আধুনিক ও মানসম্মত ফিজিওথেরাপি সেবা গ্রহণ করতে পারবেন। এতে কর্মক্ষেত্রে আঘাতজনিত সমস্যা, দীর্ঘদিনের শারীরিক ব্যথা এবং বিভিন্ন মাংসপেশি ও অস্থিসংক্রান্ত জটিলতা থেকে দ্রুত সুস্থ হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ পুলিশ সদস্যদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের কর্মক্ষমতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬