রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্ঘটনায় গুরুতর আহত

চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক আহত

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) ২০২৬ দুপুর ১২টার দিকে শহরের শান্তি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম মেট্রো-চ-১১-৪৮৪৪ নম্বরের একটি টয়োটা সুপার জিএল মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়দের দাবি, গাড়িটির ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোরিকশাচালক রুহুল আলী গুরুতর আহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সর্বশেষ খবর অনুযায়ী, চিকিৎসাধীন অবস্থায় তার জ্ঞান ফিরেছে।

এদিকে মাইক্রোবাসে থাকা বিয়ের যাত্রীদের কেউ আহত হননি।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটির টায়ার পুরোনো ও দুর্বল ছিল। তাদের ধারণা, টায়ারের ত্রুটি ও যান্ত্রিক সমস্যার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

#চাঁপাইনবাবগঞ্জ #সড়ক_দুর্ঘটনা #অটোরিকশাচালক_আহত

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক আহত

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) ২০২৬ দুপুর ১২টার দিকে শহরের শান্তি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম মেট্রো-চ-১১-৪৮৪৪ নম্বরের একটি টয়োটা সুপার জিএল মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়দের দাবি, গাড়িটির ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোরিকশাচালক রুহুল আলী গুরুতর আহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সর্বশেষ খবর অনুযায়ী, চিকিৎসাধীন অবস্থায় তার জ্ঞান ফিরেছে।

এদিকে মাইক্রোবাসে থাকা বিয়ের যাত্রীদের কেউ আহত হননি।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটির টায়ার পুরোনো ও দুর্বল ছিল। তাদের ধারণা, টায়ারের ত্রুটি ও যান্ত্রিক সমস্যার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত