চট্টগ্রাম বন্দর-এ শুভেচ্ছা সফরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘সুনায়না’। বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এ তিন দিনের সফর অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার জাহাজটি বন্দরে ভিড়লে বাংলাদেশ নৌবাহিনী-এর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজটির অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় নৌবাহিনীর ব্যান্ড দল ঐতিহ্যবাহী পরিবেশনায় স্বাগত জানায়।
এর আগে ভারতীয় জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ সেটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়ে বন্দরে নিয়ে আসে।
সংশ্লিষ্টরা জানান, এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পেশাগত সহযোগিতা আরও শক্তিশালী করা। সফরকালে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবে। পাশাপাশি চট্টগ্রামের ঐতিহাসিক স্থানগুলোও ঘুরে দেখার কর্মসূচি রয়েছে।
একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারাও ভারতীয় যুদ্ধজাহাজ ‘সুনায়না’ পরিদর্শন করবেন এবং অভিজ্ঞতা বিনিময় করবেন।
সফর শেষে আগামী ১০ মে জাহাজটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের নিয়মিত নৌ সফর আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬