শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

দুর্নীতিবিরোধী অভিযানে বড় পদক্ষেপ

ঘুষ কেলেঙ্কারিতে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত, লি শাংফু ও ওয়েই ফেংহে

দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুর -কে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত।

বৃহস্পতিবার (৭ মে) ঘোষিত রায়ে বলা হয়েছে, উভয়ের মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। চীনে এ ধরনের সাজা পরে সাধারণত যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়।

আদালতের তথ্য অনুযায়ী, ওয়েই ফেংহে সরাসরি ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে লি শাংফুর বিরুদ্ধে ঘুষ নেওয়া ও দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

২০২৩ সালে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই রহস্যজনকভাবে নিখোঁজ হন লি শাংফু। পরে তাকে পদচ্যুত করা হয়। তিনি সামরিক সরঞ্জাম ক্রয় ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন এবং রাশিয়া থেকে অস্ত্র কেনার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও পড়েন।

বিশ্লেষকদের মতে, এই রায় প্রেসিডেন্ট শি জিনপিং-এর দীর্ঘদিনের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। একই সঙ্গে এটি সামরিক বাহিনীতে রাজনৈতিক নিয়ন্ত্রণ জোরদারের কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

#মৃত্যুদণ্ড #চীন #দুর্নীতি_ও_অবহেলা

চেকপোস্ট

শুক্রবার, ০৮ মে ২০২৬

ঘুষ কেলেঙ্কারিতে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুর -কে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত।

বৃহস্পতিবার (৭ মে) ঘোষিত রায়ে বলা হয়েছে, উভয়ের মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। চীনে এ ধরনের সাজা পরে সাধারণত যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়।

আদালতের তথ্য অনুযায়ী, ওয়েই ফেংহে সরাসরি ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে লি শাংফুর বিরুদ্ধে ঘুষ নেওয়া ও দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

২০২৩ সালে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই রহস্যজনকভাবে নিখোঁজ হন লি শাংফু। পরে তাকে পদচ্যুত করা হয়। তিনি সামরিক সরঞ্জাম ক্রয় ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন এবং রাশিয়া থেকে অস্ত্র কেনার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও পড়েন।

বিশ্লেষকদের মতে, এই রায় প্রেসিডেন্ট শি জিনপিং-এর দীর্ঘদিনের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। একই সঙ্গে এটি সামরিক বাহিনীতে রাজনৈতিক নিয়ন্ত্রণ জোরদারের কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত