মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আহতদের ১–৩ লাখ টাকা

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ

ছবি: চেকপোস্ট

সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। গোপালগঞ্জে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪টি পরিবারকে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪ জনের পরিবার এবং গুরুতর আহত ১০ জনের পরিবার রয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গোপালগঞ্জ জেলা সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এ সময় বিআরটিএ গোপালগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন ও বিআরটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারি সহায়তা নীতিমালা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্যাটাগরিভেদে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ক্ষতির ধরন অনুযায়ী ৩ লাখ ও ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চেক গ্রহণকারী পরিবারের সদস্যরা বলেন, প্রিয়জন হারানোর ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই সরকারি সহায়তা সংকটের সময়ে পরিবারের দৈনন্দিন ব্যয় ও ভবিষ্যৎ পরিচালনায় কিছুটা সহায়তা করবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলা ও পুনর্বাসনে সরকারের চলমান কল্যাণমূলক কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে গোপালগঞ্জের ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

#গোপালগঞ্জ #সড়ক_দুর্ঘটনা #সরকারি_সহায়তা

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। গোপালগঞ্জে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪টি পরিবারকে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪ জনের পরিবার এবং গুরুতর আহত ১০ জনের পরিবার রয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গোপালগঞ্জ জেলা সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এ সময় বিআরটিএ গোপালগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন ও বিআরটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারি সহায়তা নীতিমালা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্যাটাগরিভেদে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ক্ষতির ধরন অনুযায়ী ৩ লাখ ও ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চেক গ্রহণকারী পরিবারের সদস্যরা বলেন, প্রিয়জন হারানোর ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই সরকারি সহায়তা সংকটের সময়ে পরিবারের দৈনন্দিন ব্যয় ও ভবিষ্যৎ পরিচালনায় কিছুটা সহায়তা করবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট মোকাবিলা ও পুনর্বাসনে সরকারের চলমান কল্যাণমূলক কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে গোপালগঞ্জের ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত