বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। শিবগাতী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

ভাঙা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলান উদ্দিন জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহতের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে যানজট সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

#গোপালগঞ্জ_সংবাদ #সড়কদুর্ঘটনা #কাশিয়ানী

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। শিবগাতী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

ভাঙা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলান উদ্দিন জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহতের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে যানজট সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত