বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ

গোপালগঞ্জে দুঃসাহসিক চুরি, জানালার গ্রিল কেটে উধাও ৩ লাখ টাকা

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচহানিয়া মধ্যপাড়া এলাকায় একটি বসতঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে আলমারিতে রাখা প্রায় ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

ভুক্তভোগী মো. মোকসেদ আলী শেখ জানান, গভীর রাতে ঘরের বাইরে অস্বাভাবিক শব্দ শুনে তার সন্দেহ হয়। বিষয়টি নিশ্চিত হতে তিনি স্ত্রীকে পাশের কক্ষটি দেখে আসতে বলেন। তবে তখন সেটিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান, জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশের চিহ্ন রয়েছে। পরে আলমারি খুলে দেখা যায়, সেখানে রাখা প্রায় ৩ লাখ টাকা চুরি হয়েছে। এছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

তিনি বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে সঞ্চয় করা অর্থ মুহূর্তেই হারিয়ে গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া অর্থ উদ্ধারের দাবি জানান তিনি।

ভুক্তভোগীর স্ত্রী জানান, রাতের শব্দটিকে প্রথমে গুরুত্ব না দেওয়ায় চুরির বিষয়টি বুঝতে পারেননি। সকালে পুরো ঘটনা দেখে পরিবারটি হতবাক হয়ে যায়। কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে তারা এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান তিনি।

মোকসেদ আলী শেখের মেয়েও দ্রুত তদন্তের দাবি জানিয়ে বলেন, পরিবারের শেষ সম্বল হিসেবে রাখা অর্থ চুরি হওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং চুরি হওয়া টাকা উদ্ধারের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ চোরচক্র জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া #চুরি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

গোপালগঞ্জে দুঃসাহসিক চুরি, জানালার গ্রিল কেটে উধাও ৩ লাখ টাকা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত