শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান

গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযানে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত আসামি মো. তাওহিদ তাহারুল ইসলাম। ছবি : চেকপোস্ট

র‌্যাব-৯ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্রে জানা যায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাব মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও জঙ্গি দমনসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বেঙ্গাডোবা এলাকার ৭ম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মো. তাওহিদ @ তাহারুল ইসলাম (২২) সম্পর্কে ভিকটিমের পরিবারের আত্মীয় ছিলেন বলে জানা যায়। অভিযোগ অনুযায়ী, তিনি ভিকটিমকে প্রেমের প্রলোভন দেখিয়ে ও বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং পরবর্তীতে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর র‌্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিএসসি গাজীপুরের যৌথ দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মো. তাওহিদ তাহারুল ইসলাম (২২), পিতা মো. ফাজিরুল ইসলাম, গ্রাম নান্দিনা, জেলা গাইবান্ধা।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

#র‍্যাব #গাজীপুর_নিভজ #ধর্ষণ_মামলা

চেকপোস্ট

শনিবার, ২০ জুন ২০২৬

গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযানে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

র‌্যাব-৯ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্রে জানা যায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাব মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও জঙ্গি দমনসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বেঙ্গাডোবা এলাকার ৭ম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মো. তাওহিদ @ তাহারুল ইসলাম (২২) সম্পর্কে ভিকটিমের পরিবারের আত্মীয় ছিলেন বলে জানা যায়। অভিযোগ অনুযায়ী, তিনি ভিকটিমকে প্রেমের প্রলোভন দেখিয়ে ও বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং পরবর্তীতে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর র‌্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিএসসি গাজীপুরের যৌথ দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মো. তাওহিদ তাহারুল ইসলাম (২২), পিতা মো. ফাজিরুল ইসলাম, গ্রাম নান্দিনা, জেলা গাইবান্ধা।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত