শুক্রবার, ১৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইয়াবাসহ একাধিক আসামি আটক

গাজীপুরে পুলিশের বড় অভিযান, পলাতক আসামিসহ ১২ জন গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও পলাতক আসামিসহ মোট ১২ জনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ইনসান মিয়ার নেতৃত্বে বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. ইসমাইল শেখ ২৫ ও মেরাজ আকন্দ ২৬-কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া পলাতক আসামি মো. মনিরকেও গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে এসআই নিঃ মো. জহিরুল ইসলামের নেতৃত্বে জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. ফাহমিদ শেখ ২৩-কে ৫০পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় পলাতক আসামি শাহাদাত হোসেন রবিনকেও গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. জাকির হোসেন জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ও পলাতক আসামিসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

#মাদকবিরোধীঅভিযান #গাজীপুর_নিভজ #কালীগঞ্জ

চেকপোস্ট

শুক্রবার, ১৫ মে ২০২৬

গাজীপুরে পুলিশের বড় অভিযান, পলাতক আসামিসহ ১২ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও পলাতক আসামিসহ মোট ১২ জনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ইনসান মিয়ার নেতৃত্বে বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. ইসমাইল শেখ ২৫ ও মেরাজ আকন্দ ২৬-কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া পলাতক আসামি মো. মনিরকেও গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে এসআই নিঃ মো. জহিরুল ইসলামের নেতৃত্বে জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. ফাহমিদ শেখ ২৩-কে ৫০পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় পলাতক আসামি শাহাদাত হোসেন রবিনকেও গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. জাকির হোসেন জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ও পলাতক আসামিসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত