মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে, তখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক কড়া বার্তা দিয়েছেন।
নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম এ তিনি ইরানকে কেন্দ্র করে একাধিক এআই-নির্মিত ছবি ও ভিডিও পোস্ট করেন, যেখানে সামরিক হামলা ও যুদ্ধ পরিস্থিতির দৃশ্য দেখানো হয়।
একাধিক পোস্টে তিনি ইরানের নৌবাহিনীর ওপর হামলা, মার্কিন ড্রোন আক্রমণ এবং মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণের মতো দৃশ্য তুলে ধরেন। কিছু ছবিতে যুক্তরাষ্ট্রের পতাকা বিভিন্ন দেশের মানচিত্রের ওপর দেখানো হয়, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে।
আরেকটি ভিডিওতে একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে লেজার আক্রমণের দৃশ্য দেখানো হয়, যেখানে ট্রাম্পকেও প্রতীকীভাবে অংশ নিতে দেখা যায়।
এছাড়া স্পেস ফোর্স শিরোনামের একটি পোস্টে তাকে মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র হামলা পর্যবেক্ষণ করতে দেখানো হয়, যেখানে বিভিন্ন স্ক্রিনে বিস্ফোরণের দৃশ্যও ছিল।
পোস্টগুলোর পাশাপাশি ট্রাম্প ইরানকে দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছানোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সময় দ্রুত শেষ হয়ে আসছে, এখনই পদক্ষেপ নিতে হবে, না হলে কিছুই অবশিষ্ট থাকবে না।
বিশ্লেষকদের মতে, এসব পোস্ট মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং কূটনৈতিক অস্থিরতা বাড়ার শঙ্কা তৈরি করেছে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬