মূল পাতা

বিশ্ব

হরমুজের কাছে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬
হরমুজের কাছে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ চালকবিহীন আকাশযান বা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করেছে। এটি যুক্তরাষ্ট্রের একই ধরনের ২০তম ড্রোন, যা ইরান ভূপাতিত করেছে বলে দাবি করছে। গত ২৪ ঘণ্টায় ধ্বংস করা হয়েছে এমন চতুর্থ মার্কিন ড্রোন এটি।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের আকাশসীমা তাদের জন্য ‘রেড লাইন’। এই সীমা লঙ্ঘনের যেকোনও প্রচেষ্টার জবাবে কঠোর, চূড়ান্ত ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসির তরুণ আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও কর্মকর্তারা সর্বোচ্চ কার্যক্ষম প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছেন। উন্নত নজরদারি ও গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে তারা ওই অঞ্চলে শত্রুপক্ষের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

তবে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: আল-জাজিরা

ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্য যুদ্ধ হরমুজ প্রণালী হরমুজের কাছে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হরমুজের কাছে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২২ নভেম্বর ২০২৬


হরমুজের কাছে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ চালকবিহীন আকাশযান বা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করেছে। এটি যুক্তরাষ্ট্রের একই ধরনের ২০তম ড্রোন, যা ইরান ভূপাতিত করেছে বলে দাবি করছে। গত ২৪ ঘণ্টায় ধ্বংস করা হয়েছে এমন চতুর্থ মার্কিন ড্রোন এটি।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের আকাশসীমা তাদের জন্য ‘রেড লাইন’। এই সীমা লঙ্ঘনের যেকোনও প্রচেষ্টার জবাবে কঠোর, চূড়ান্ত ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসির তরুণ আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও কর্মকর্তারা সর্বোচ্চ কার্যক্ষম প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছেন। উন্নত নজরদারি ও গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে তারা ওই অঞ্চলে শত্রুপক্ষের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

তবে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: আল-জাজিরা



চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত