শনিবার, ১০ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী

গণভোটের রায় না মানলে বিএনপি ‘বিশ্বাসঘাতক’: মামুনুল হক

১১ দলীয় ঐক্যের লংমার্চ পূর্ব সমাবেশে কথা বলছেন মামুনুল হক। শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। ছবি: মামুনুল হকের প্রেস উইং

গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বিএনপি ইতিহাসে ‘বিশ্বাসঘাতক দল’ হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, মদিনার ইসলামের কথা বলে মদিনাওয়ালার সম্মান রক্ষা করতে হলে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার পথ পরিহার করতে হবে। বর্তমান সরকারকে সতর্ক করতেই তাদের লংমার্চ কর্মসূচি বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, তাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে। নবী মুহাম্মদ (সা.)-এর সিরাত ও জীবন অধ্যয়ন করে তিনি দেখেছেন, গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল।

লংমার্চ কর্মসূচি নিয়ে সরকারপ্রধান, তাদের দল ও সহযোগীদের সমালোচনা করে মামুনুল হক বলেন, ১১ দল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। তারা হরতাল বা অবরোধের মতো কর্মসূচিতে না গিয়ে জনদুর্ভোগ কমানোর বিষয়টি বিবেচনায় রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে বলেও দাবি করেন তিনি।

১১ দলীয় ঐক্যের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও গণসম্পৃক্ত হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে গড়ে ওঠা এই আন্দোলনের মাধ্যমে সাত দফা দাবি আদায়ের চেষ্টা চালানো হবে।

মামুনুল হক আরও বলেন, বিএনপি গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি পূরণে ব্যর্থ হলে আন্দোলন আরও বেগবান করা হবে। এদিন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শেষে নেতাকর্মীরা রংপুরের উদ্দেশে যাত্রা করেন।

#গণভোট #মামুনুল_হক #ঢাকা_রংপুর_লংমার্চ

চেকপোস্ট

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গণভোটের রায় না মানলে বিএনপি ‘বিশ্বাসঘাতক’: মামুনুল হক

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বিএনপি ইতিহাসে ‘বিশ্বাসঘাতক দল’ হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, মদিনার ইসলামের কথা বলে মদিনাওয়ালার সম্মান রক্ষা করতে হলে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার পথ পরিহার করতে হবে। বর্তমান সরকারকে সতর্ক করতেই তাদের লংমার্চ কর্মসূচি বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, তাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে। নবী মুহাম্মদ (সা.)-এর সিরাত ও জীবন অধ্যয়ন করে তিনি দেখেছেন, গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল।

লংমার্চ কর্মসূচি নিয়ে সরকারপ্রধান, তাদের দল ও সহযোগীদের সমালোচনা করে মামুনুল হক বলেন, ১১ দল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। তারা হরতাল বা অবরোধের মতো কর্মসূচিতে না গিয়ে জনদুর্ভোগ কমানোর বিষয়টি বিবেচনায় রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে বলেও দাবি করেন তিনি।

১১ দলীয় ঐক্যের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ও গণসম্পৃক্ত হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে গড়ে ওঠা এই আন্দোলনের মাধ্যমে সাত দফা দাবি আদায়ের চেষ্টা চালানো হবে।

মামুনুল হক আরও বলেন, বিএনপি গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি পূরণে ব্যর্থ হলে আন্দোলন আরও বেগবান করা হবে। এদিন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শেষে নেতাকর্মীরা রংপুরের উদ্দেশে যাত্রা করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত