ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিনিধি দলসহ ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে শাহাদাৎ বরণ করেন।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের নতুন রাজনৈতিক কাঠামো গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধ শুরু হলে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তদারকির দায়িত্ব নেন এবং পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬