দিনাজপুরের খানসামা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬।
মঙ্গলবার সকালে খানসামা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে জনসচেতনতামূলক আলোচনা সভা ও সেবামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অয়ন ফারহান শামস এবং প্রধান অতিথি ছিলেন কামরুজ্জামান সরকার।
বক্তারা বলেন, সরকার প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে। এ মেলার মাধ্যমে সাধারণ মানুষ নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর ও অনলাইন সেবা বিষয়ে সরাসরি তথ্য ও সহায়তা পাচ্ছেন।
মেলায় তাৎক্ষণিক পরামর্শ, অনলাইন আবেদন সহায়তা এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, মেলা চলাকালে প্রতিদিন সচেতনতামূলক ও সেবামূলক নানা কার্যক্রম পরিচালিত হবে।

বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬