রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উদ্ধার পাঁচ পিস ট্যাবলেট

খানসামায় ইয়াবাসহ দুই যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের খানসামা উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। উপজেলার ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়নের সুরত আলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াবা কেনাবেচার সময় সন্দেহজনক অবস্থায় বাউয়ার ছেলে সাজিত ও সাইফুলের ছেলে মহাসিনকে আটক করেন এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

পরে বিষয়টি খানসামা থানায় জানানো হলে এসআই রুস্তমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকের বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

তারা আরও জানান, মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

তবে তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে অভিযোগের প্রকৃত সত্যতা নিশ্চিত হবে।

#খানসামা #মাদকবিরোধীঅভিযান #দিনাজপুরসংবাদ

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

খানসামায় ইয়াবাসহ দুই যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। উপজেলার ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়নের সুরত আলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াবা কেনাবেচার সময় সন্দেহজনক অবস্থায় বাউয়ার ছেলে সাজিত ও সাইফুলের ছেলে মহাসিনকে আটক করেন এলাকাবাসী। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

পরে বিষয়টি খানসামা থানায় জানানো হলে এসআই রুস্তমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকের বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

তারা আরও জানান, মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

তবে তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে অভিযোগের প্রকৃত সত্যতা নিশ্চিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত