জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতীয় ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, এর তাৎপর্য এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে বক্তব্য দেন। তাঁরা বলেন, দেশের ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের সঠিক তথ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তরুণ সমাজ দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং আইনের শাসনের প্রতি আরও সচেতন হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, জাতীয় ইতিহাস ও স্বাধীনতার চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। ইতিহাস সম্পর্কে তরুণ প্রজন্ম যত বেশি জানবে, দেশ ও সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ ততই বৃদ্ধি পাবে। একটি সচেতন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে ইতিহাসচর্চার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, জাতীয় কর্মসূচিগুলোর উদ্দেশ্য শুধু আনুষ্ঠানিকতা পালন নয়; বরং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নতুন প্রজন্মকে দেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে পরিচিত করে তোলা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাসেত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, জুলাই আন্দোলনের খানসামা উপজেলার মুখপাত্র আবির রাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের মধ্যে জাতীয় ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬