চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) কোতোয়ালী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত এ অভিযানে গাঁজাসহ দুইজন, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে শনাক্ত একজন, মাদক মামলায় পরোয়ানাভুক্ত একজন এবং সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে আরও ১২ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মো. সোহেল (২৮) ও আশরাফুল (২০) নামে দুই ব্যক্তির কাছ থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।
এছাড়া অভিযানে মেহেদী ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি কোতোয়ালী থানায় দায়ের হওয়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
অন্যদিকে, শাহানুর ওরফে শানু নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি একটি মাদক মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
অভিযানের সময় গোয়ালপাড়া ও আশপাশের এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে আরও ১২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, নগরের বাণিজ্যিক এলাকা, রেলস্টেশন ও অপরাধপ্রবণ স্থানগুলোতে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ১৬ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার চট্টগ্রামের আদালতে পাঠানো হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬