সোমবার, ১২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কেসিসির উদ্যোগে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে পুজামন্ডপে অনুদান প্রদান

ছবি: চেকপোস্ট

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে মহানগরীর পুজামন্ডপে অনুদান প্রদান অনুষ্ঠান শনিবার ১০ আগষ্ট বিকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়  দুর্গাপুজা। এবারের পুজা হবে উৎসব মুখর। দেশের সকল স্তরের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপুর্নভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। যা এদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্ব সভায় সুপ্রতিষ্ঠিত করেছে। সকল ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিপুর্নভাবে একত্রে বসবাস করছে। তিনি এবছর দেশে সকল স্থানে শান্তিপুর্নভাবে  দুর্গাপুজা উদযাপিত হবে বলে আশা করেন। 

তিনি বলেন, সন্ত্রাস দমন, মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না। আমাদের সবার কাজ হবে সকলে মিলে নিরাপদ নগরী গড়ে তোলা। তিনি আরও বলেন, মন্দির, মসজিদ, মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান গুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।

 কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সচিব মোঃ রেজা রশিদ, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, হিন্দু কল্যান ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ দত্ত,মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু ও পুজা ফ্রন্টের সহ সভাপতি উজ্জ্বল কুমার সাহা সহ কেসিসির বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাসহ মন্দির কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে কেসিসির প্রশাসক ৩১ টি ওয়ার্ডের ৭৭ টি পুজামন্ডপে ১০ হাজার টাকা করে মোট সাত লাখ ৭০ হাজার টাকা মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেন।

চেকপোস্ট

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কেসিসির উদ্যোগে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে পুজামন্ডপে অনুদান প্রদান

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত