শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযানে বড় সাফল্য

কুড়িগ্রাম সীমান্তে ২৪ লাখ টাকার ভারতীয় গবাদিপশু জব্দ

বিজিবির পৃথক অভিযানে গবাদিপশু জব্দ করা হয়েছে। ছবি: চেকপোস্ট

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার ভারতীয় গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গবাদিপশু, মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য দাঁড়িয়েছে ২৪ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

#কুড়িগ্রাম_সংবাদ #বিজিবিঅভিযান #সীমান্তচোরাচালান

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে ২৪ লাখ টাকার ভারতীয় গবাদিপশু জব্দ

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার ভারতীয় গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গবাদিপশু, মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য দাঁড়িয়েছে ২৪ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত