শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

কুশলী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

ছবি: চেকপোস্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ১ নম্বর কুশলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুশলী ইউনিয়নে আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. কদর আলী, সাধারণ সম্পাদক এইচ এম মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ শেখ, সিনিয়র সহসভাপতি বিকু মিয়া লস্কর ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ-সংগ্রাম ও ইতিহাস স্মরণের একটি গুরুত্বপূর্ণ দিন। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, দলকে শক্তিশালী করতে বিভেদ ও মতপার্থক্য ভুলে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কুশলী ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

এ সময় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।

পরে দেশ, জনগণ ও দলের কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

#বিএনপি #প্রতিষ্ঠাবার্ষিকী #কুশলী_ইউনিয়ন

চেকপোস্ট

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কুশলী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ১ নম্বর কুশলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুশলী ইউনিয়নে আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. কদর আলী, সাধারণ সম্পাদক এইচ এম মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ শেখ, সিনিয়র সহসভাপতি বিকু মিয়া লস্কর ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ-সংগ্রাম ও ইতিহাস স্মরণের একটি গুরুত্বপূর্ণ দিন। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, দলকে শক্তিশালী করতে বিভেদ ও মতপার্থক্য ভুলে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কুশলী ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

এ সময় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।

পরে দেশ, জনগণ ও দলের কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত